যাত্রাবাড়ীতে খেলার সময় বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

১ সপ্তাহে আগে
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় খেলার সময় বাড়ির ছাদ থেকে নিচে পড়ে রমজান আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে উত্তর যাত্রাবাড়ী ধলপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত রমজানের বোন খুশি আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার রংখোলা গ্রামে। বাবার নাম জামাত আলী। বর্তমানে ধলপুরের ওই বাসার তিন তলায় ভাড়া থাকেন। রমজান এলাকায় একটি কারখানায় কাজ করত।

 

আরও পড়ুন: রাজধানীতে নিজের গলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

 

খুশি আরও জানান, রাতে ছাদে উঠে খেলার সময় সেখান থেকে নিচে পড়ে যায়। এতে বাম পায়ে রানের পিছন দিক দিয়ে রড ঢুকে যায়। এরপর  দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন