নিহত মিরা বেগম বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় আনোয়ার বিডিআরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, দুপুরে মিরা বেগম তার সন্তান আদ-দ্বীনকে হাসপাতালে ডাক্তার দেখিয়ে একটি ইঞ্জিনচালিত রিকশায় বাসায় ফিরছিলেন।
আরও পড়ুন: বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে শিশু নিহত, হাসপাতালে বাবা-মা
দুপুর পৌনে ২টার দিকে রিকশাটি মনিহার বাসস্ট্যান্ড এলাকা পার হয়ে সুপারিতলা ভিসা অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা লিটন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে মিরা বেগম রাস্তায় ছিটকে পড়লে বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে রিকশায় থাকা শিশুটি সামান্য আহত হয়েছে।
আরও পড়ুন: বাসচাপায় নিহত মা, পা হারাল ছেলে: মহাসড়ক অবরোধ এলাকাবসীর
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·