বুধবার (৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ‘ক্রাশ প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
সম্প্রতি মশার প্রাদুর্ভাব বাড়ায় ডিএসসিসি মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সংস্থার ২৪ নম্বর ওয়ার্ডে আজকের কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে শুরু হওয়া অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ কর্মী অংশ নেন।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে দাহের নিবন্ধন ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।
আরও পড়ুন: সরকার আসামাত্রই সবকিছু পরিবর্তন হবে না, ন্যূনতম সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·