শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের নাটকঘর লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাজল চক্রবর্তী ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে কাজল চক্রবর্তী শিশুটিকে বিভিন্ন কথা বলে তার বসতঘরে নিয়ে যান। বাড়িতে ওই সময় অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: পাবনায় ধর্ষণের পর জোড়া খুনের ঘটনায় ২ জনকে আটক করল পুলিশ
ওসি বলেন, ‘ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে কাজল ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। ঘটনার পর থেকেই শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকে। পরে শনিবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসি) চিকিৎসাধীন রয়েছে।’
অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে রাতে কাজল চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।

৬ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·