সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার লামুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম আব্দুল হান্নান। তবে নিহত আরেক জনের নাম এখনো জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না।
আরও পড়ুন: চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
তিনি জানান, মাইক্রোবাসটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি লামুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়াগতিতে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
এদের মধ্যে দুজনকে মৌলভীবাজারে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·