শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের।
তিনি জানান, রাত দেড়টার দিকে কাভার্ডভ্যানটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। মুমূর্ষু অবস্থায় অটোরিকশার চালক আলী নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে পিকআপ-ড্রামট্রাক সংঘর্ষে নিহত ১
তিনি আরও জানান, নিহত অটোরিকশার চালকের বাড়ি শহরতলির কালেঙ্গা গ্রামে। অপর নিহত ২ জনের বাড়ি দরগাহ মহল্লায়।

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·