সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ডাকবাংলো মোড়ে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল এবং সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলা চলাকালে সরকারি বয়েজ স্কুলের কয়েকজন ছাত্র শিশু নিকেতনের কয়েকজন ছাত্রীর কাছে মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আইডি চায়। ছাত্রীরা তা দিতে অস্বীকৃতি জানালে সমাপনী অনুষ্ঠান শেষে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
আরও পড়ুন: মেলা নেই, হালখাতা নেই; নাগরিক আয়োজনে সীমাবদ্ধ বৈশাখ!
মানববন্ধনে বক্তারা বলেন, 'একটি শিক্ষামূলক মেলায় অংশ নিতে গিয়ে নারী শিক্ষার্থীদের এমন ন্যক্কারজনক হামলার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগের। ছাত্রীরা নম্বর ও আইডি দিতে রাজি না হওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়েছে, যা নারীর নিরাপত্তা ও মর্যাদার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনা সমাজে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে।'
বক্তারা আরও বলেন, 'শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বেড়ে যেতে পারে।' এ সময় তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারেরও দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ছামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, পরিচালক নুর এ আলম, আমানুল্লাহ আমান ও আহত শিক্ষার্থী আলফি আক্তার প্রমুখ।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·