নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে, সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।
এ বিষয়ে ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জাহানুর আলি জানান, আরিফ হোসেন ও সোহান আহমেদ মোটরসাইকেলে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন।
আরও পড়ুন: আমতলীতে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সেসময় সামনের দিক থেকে আসা বালিবোঝায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই কিশোর। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·