মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় যুবক নিহত

২ দিন আগে
ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় মাসুদ হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ মে) রাত আটটার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ হোসেন সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি করে দ্রুতগতিতে পালাচ্ছিলেন মাসুদ হোসেন। পথে নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুদ রাস্তা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক কেড়ে নিল শ্যালক-দুলাভাইয়ের প্রাণ


ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মোটরসাইকেলটি চুরি করে পালানোর সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন