মেহেরপুরে বাঁশ বাগান থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

১ মাস আগে
মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝা গ্রামের একটি বাঁশ বাগান থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ১১টার দিকে সদর থানা পুলিশের একটি দল পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করে।

জানা গেছে, বুড়িপোতা ইউনিয়নের সীমান্তবর্তী ঝাঁঝা গ্রামের প্রধান সড়কের পাশে একটি বাঁশ বাগানের মধ্যে ককটেল-সদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ তা উদ্ধার করে পানি-বালু ভর্তি নিরাপদ পাত্রে রাখে।


আরও পড়ুন: ঝিনাইদহ-৪: বিভিন্ন দলের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ


মেহেরপুর সদর থানার পরিদর্শক (অপারেশন) সেলিম জাহাঙ্গীর জানান, উদ্ধার হওয়া ককটেল-সদৃশ্য বস্তুটির মধ্যে কোনো বিষ্ফোরক দ্রব্য আছে কি না, পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন