আহতরা হলেন, সদর উপজেলার মোমিনপুর গ্রামের রঞ্জিত পাত্রের ছেলে ইন্দ্রোজিত (৩১), গহরপুর গ্রামের আব্দুল বারির ছেলে সাজু (৩৮) ও সিংহাটি গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে হুছাইন (১৬)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সন্ধ্যায় সিংহাটি গ্রাম থেকে আরাফ ও তার বন্ধু হুছাইন একটি মোটরসাইকেল যোগে পাটকেলপোতা গ্রামের তার খালার বাসায় বেড়াতে যায়। রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক হয়ে তাদের নিজ বাড়ি সিংহাটির যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হয়।
আরও পড়ুন: রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু
চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরাফ। গুরুতর আহত হোন তার সাথে থাকে হুছাইন ও অপর মোটরসাইকেলের থাকা ইদ্রোজিত ও সাজু বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সাজু ও হুছাইনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
]]>

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·