রোববার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন শহরের বোসপাড়ার বাসিন্দা বাবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন সাগর আহমেদ, তিনি কুষ্টিয়ার কুমারখালীর আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইমন হোসেন ও সাগর আহমেদ মোটরসাইকেলে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে সড়ক ও জনপথ বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন হোসেনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাগর আহমেদ।
আরও পড়ুন: মেহেরপুরে তেল পাম্পে হট্টগোল, পুলিশ সদস্য আহত, মোবাইল ছিনতাই
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·