সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফ মহেশখালীয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আহত পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী শামীমা অ্যান্ড কোং ফিলিং স্টেশনের ম্যানেজার আমীর খসরু জানান, নারায়ণগঞ্জ থেকে আসা ১২ জন পর্যটক কক্সবাজার থেকে একটি ট্যুরিস্ট জিপে করে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ জিরো পয়েন্টে যাচ্ছিলেন। পথে মহেশখালীয়াপাড়া এলাকায় জ্বালানি তেল নেয়ার জন্য তারা ওই ফিলিং স্টেশনে আসেন।
তিনি আরও জানান, স্টেশনে জ্বালানি তেল নেই শুনে চালক দ্রুতগতিতে জিপটি ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পেছনের কেবিন বডিসহ পর্যটকরা সড়কে ছিটকে পড়েন। গাড়ির মূল অংশটি কিছুটা দূরে গিয়ে নিয়ন্ত্রণে আসে। তবে ছিটকে পড়া জিপের কেবিনের লোহার খাঁচায় আঘাত পেয়ে আটজন পর্যটক আহত হন।
উদ্ধার তৎপরতা সম্পর্কে আমীর খসরু বলেন, ‘এ সময় আমরা ও স্থানীয়রা মিলে আহত পর্যটকদের উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা টেকনাফ ছেড়ে চলে যান।’
আরও পড়ুন: মেরিন ড্রাইভ ঘুরতে ছাদ খোলা বাসে ঝুঁকছে পর্যটকরা
তিনি আরও জানান, ওই সময় ফিলিং স্টেশনে গাড়ির কোনো বাড়তি চাপ ছিল না; চালকের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে টেকনাফ থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং পর্যটকদের সঙ্গে কথা বলে। তবে ভুক্তভোগী পর্যটকরা কোনো লিখিত অভিযোগ না করায় জিপ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।’
আহত পর্যটকরা সবাই নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা এবং তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
]]>
২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·