বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর ভাষানটেকে বিআরপি পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান মহানাম সংকীর্তনে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, মেয়র নির্বাচন নিয়ে বহু দলের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পার্লামেন্ট এক মাসও গড়ায়নি। এখনই বিরোধী দল ওয়াকআউট শুরু করেছে। জাতীয় সংগীতের সময়ও তারা ওয়াকআউট করেছে।
আরও পড়ুন: এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক
মেয়র পদে নির্বাচিত করতে ভোট চেয়ে আবদুস সালাম বলেন, জাতীয় নির্বাচনে কারচুপি করে পার পেলেও মেয়র নির্বাচনে সেগুলো করে পার পাবে না কেউ।
আরও পড়ুন: ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার ৩৩ ‘হটস্পট’ শনাক্ত করা হয়েছে: ডিএসসিসি প্রশাসক
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) নতুন ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। তবেই ভোট হবে। যে যে এলাকার ভোটার, তাকে সেই এলাকাতেই ভোট দিতে হবে।
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·