রোববার (৩ মে) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ওইদিন বিকেলে মনপুরা থানাধীন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, প্রবল বাতাসের কারণে ইঞ্জিনচালিত যাত্রীবাহী কাঠের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ভাসতে থাকে। এ সময় ট্রলারে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ড জানতে পারে।
আরও পড়ুন: মেঘনায় ঝড়ে নৌকাডুবি, ২ জেলে নিখোঁজ
খবর পেয়ে কোস্টগার্ডের মনপুরা আউটপোস্টের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা কাঠের বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
পরে উদ্ধার হওয়া ট্রলার ও যাত্রীদের নিকটস্থ মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেয়া হয়। উদ্ধার হওয়া সবার বাড়ি মনপুরার মাস্টারহাট এলাকায় বলে জানা গেছে।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·