মেঘনার চরে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

১০ ঘন্টা আগে
মেঘনার দুর্গম চরে ফসলি জমি কেটে মাছ চাষের জন্য ঝিল তৈরি করছিল অসাধু একটি চক্র। বিষয়টি নজরে পড়লে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে অভিযান চালিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওই এলাকার চর ইব্রাহিমপুর, খানেপুর ও চালিতাতলিতে ফসলি জমি এবং সরকারি স্বার্থসংশ্লিষ্ট ভূমি অবৈধভাবে দখল করে ঝিল তৈরির বিরুদ্ধে প্রশাসন অভিযান পরিচালনা করে। 

 

আরও পড়ুন: স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

 

এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা সজীব। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিসহ একদল পুলিশ। 

 

এ সময় আটটি মাটি কাটার যন্ত্র (ভেকু) অকেজো করে দেওয়া হয়। যেগুলোর আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮-২০ লাখ টাকা। 

 

আরও পড়ুন: হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেলসহ মুদি দোকানদার আটক

 

এদিকে, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা সজীব জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। ভেকু মেশিন অকেজো করা ছাড়াও ১০ টির ব্যাটারি, ৭০-৮০ পিস কারিগরি যন্ত্রপাতি এবং ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন