মঙ্গলবার (৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সিপন মালতিয়া (২০) নামে ওই জেলের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে নৌ-পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
সিপন মালতিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলম মালতিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল।
আরও পড়ুন: মেঘনায় ঝড়ে নৌকাডুবি, ২ জেলে নিখোঁজ
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাছ ধরার একটি নৌকা ডুবে যায়। এ সময় সিপন মালতিয়া ও জুয়েল সরদার (২১) নিখোঁজ হন।

২৩ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·