মে মাসে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

২ দিন আগে
তাপপ্রবাহে জনজীবন যখন চরম ভোগান্তিতে তখন গত কয়েকদিনের স্বস্তির বৃষ্টিতে ভিজেছে পুরো দেশ। তবে ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এরইমধ্যে মে মাসে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মে মাসের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া এ মাসে দেশে একটি তীব্র (৪০-৪১.৯ সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে।

 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৮ দিন হালকা/মাঝারি যার মধ্যে ২-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

 

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, এ মাসে দেশে ১-৩ টি মৃদু (৩৬-৩৭.৯ সেলসিয়াস)/মাঝারি (৩৮-৩৯.৯ সেলসিয়াস) যার মধ্যে ১টি তীব্র (৪০-৪১.৯ সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

 

আরও পড়ুন: ঢাকাসহ ৪ বিভাগে দুদিন অতি ভারি বর্ষণের সতর্কবার্তা

 

একই সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

 

অন্যদিকে, গত এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা বেশি ৭৫.৭ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত এবং বাকি বিভাগগুলোতে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন