আহত বীর মুক্তিযোদ্ধার অহিদুজ্জামান নাঈম উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।
আহত মুক্তিযোদ্ধার স্বজন ও প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, মুক্তিযোদ্ধা নাইমের সঙ্গে স্থানীয় নাসিমুল-মনির হোসেনের জমির মাপজোক ছিল। এ সময় ক্যাডার তুহিনের নেতৃত্বে একটা গ্রুপ আশপাশে মহড়া দিতে থাকে। মাপের এক পর্যায়ে তিনি একা মহাসড়কের পাশে গেলে তারা অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে রোগীকে কুপিয়ে জখম
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বীর মুক্তিযোদ্ধা আহীদুজ্জামান নঈমের সঙ্গে এলাকার কয়েকজনের জমি নিয়ে বিরোধ ছিলো। জমি দখল নিয়ে একাধিক ব্যক্তির নামে আদালতে মামলা চলমান আছে। তার জেরে একাধিক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। তার জের ধরেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমীন সুলতানা বলেন, ‘দুপুরে এক রোগীকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায় তার একটি হাত, একটা পা ভাঙা ও মাথার পিছনে কোপের চিহ্ন রয়েছে। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: গ্যারেজে ঢুকে ডাকাতি, বাধা দেয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·