বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সিপাহিপাড়া–দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯) এবং তুর্জয় মাঝি (২৮)।
আরও পড়ুন: রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, তিনজন একসঙ্গে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যশলং এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সাকিব ও সানিয়াতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ওসি আরও জানান, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
]]>
৪ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·