উপন্যাসের কাহিনিতে দেখা যায়—১৯৭১ সালের যুদ্ধে জ্বলছে দেশ, ঢাকা ছেড়ে গ্রামে আসতে বাধ্য হয় বিলকিস। স্বামী আলতাফ জীবিত না মৃত, তা সে জানে না। পরিবারের বাকি সদস্যদের সন্ধানে জলেশ্বরীর দিকে পা বাড়ায়। নবগ্রামের পথে অচেনা তরুণ সিরাজের সঙ্গে পরিচয়। সিরাজের মানা করা সত্ত্বেও বিলকিস পরিবারের খোঁজে যেতে চায়। অগত্যা সিরাজ তার সঙ্গী হয়।