২৭ বছর বয়সি সুবিমেন্দিকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার খবরটি নিশ্চিত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গত শুক্রবার (২৭ মার্চ) সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন জুবিমেন্ডি। তবে মাঠে খেলতে পারেন মাত্র ১৩ মিনিট। জানা গেছে, ম্যাচ শেষে তিনি পায়ে অস্বস্তি বোধ করেন।
স্প্যানিশ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, বড় কোনো চোটের শঙ্কা এড়াতেই জুবিমেন্ডিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রস্তুতিপর্বে মঙ্গলবার (৩১ মার্চ) মিশরের মুখোমুখি হবে স্পেন। বার্সেলোনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।
আরও পড়ুন: রোনালদোকে ছাড়া পর্তুগাল মামুলি একটা দল: মরিনিয়ো
জাতীয় দল থেকে আন্তর্জাতিক বিরতির মাঝপথে আর্সেনালে ফেরা খেলোয়াড়দের তালিকাটা বেশ লম্বা। এর আগে গত সপ্তাহান্তে ফিরে আসেন ইংল্যান্ডের তিন খেলোয়াড়— বুকায়ো সাকা, ডেক্লান রাইস ও ননি মাদুয়েকে। এছাড়া একুয়েডরের ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়াও জাতীয় দল ছেড়ে ক্লাবে ফেরেন।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আঘাত পান মাদুয়েকে। অন্যদিকে, বুকায়ো সাকা ও ডেক্লান রাইস জাতীয় দলে ফেরার বিষয়ে তাদের শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বিরতিতে রাখা হয়েছে।
আরও পড়ুন: আর্জেন্টাইন তারকার গায়ে জিদানের জার্সি, রিয়াল মাদ্রিদকে নিয়ে জল্পনা
ফরাসি ডিফেন্ডার উইলিয়ান সালিবা, ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইস, ডাচ ফুল-ব্যাক ইউরিয়েন টিম্বার, বেলজিয়ান ফরেয়ার্ড লেয়ান্দ্রো ট্রসাড ও ইংলিশ ফরেয়ার্ড এবেরেচি এসে এবার জাতীয় দলে যোগ দেননি।
আর আর্সেনালের অধিনায়ক মার্টি ওডেগার্ড হাঁটুর চোট কাটিয়ে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় থাকায় নরওয়ে দলে জায়গা পাননি, যা ক্লাবের জন্যও বড় চ্যালেঞ্জ।
]]>
২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·