রোববার (২৬ এপ্রিল) রাতে মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেন (২১) নামে ওই যুবককে আটক করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এনএম নাসিরুদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল রোববার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় পর্নোগ্রাফি বিক্রি, বিতরণ ও সরবরাহ করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন। জাহিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·