সোমবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত স্থানীয় খাসেরহাট বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি পরিবারের কৃষিকাজেও সহায়তা করতেন। দুপুরে তিনি তার মা শায়েলা আক্তারের সঙ্গে বাড়ির পাশের খেত থেকে বাদাম সংগ্রহ করতে যান। বাদাম তুলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।
আরও পড়ুন: ধান কিনতে গিয়ে বজ্রপাতে শ্রমিক নিহত, নেত্রকোনায় একদিনেই প্রাণ গেল ৩ জনের
ছেলের এমন মর্মান্তিক পরিণতি দেখে মা চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রাশেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খেত থেকে বাদাম নিয়ে মা ও ছেলে বাড়ি ফিরছিলেন। মা সামনে ছিলেন আর ছেলে পেছনে। হঠাৎ বজ্রপাতে মায়ের চোখের সামনেই ছেলেটি প্রাণ হারায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·