পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটের তিতাস নদীতে গঙ্গাস্নানে যায় অপর্ণা সূত্রধর। পরে ভিড়ের মধ্যে মায়ের হাত থেকে ছিটকে গিয়ে নদীর স্রোতে ভেসে যায় শিশুটি।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল ও কিশোরগঞ্জের ভৈরব থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। পরে শিশুটিকে না পেয়ে ফিরে যায় ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ময়লার স্তূপে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার
এরপর আজ সকালে শিশুটির মরদেহ নদীতে থাকা স্তূপের পাশে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা শ্মশান ঘাটে শিশুদের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·