মালয়েশিয়ায় শাকিব, শুরু হলো ‘রকস্টার’-এর শুটিং

৩ সপ্তাহ আগে
প্রেক্ষাগৃহে এখনও চলছে ঈদুল ফিতরের আমেজ। আর এ আমেজের মাঝেই নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে মালয়েশিয়ায় উড়াল দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সেখানে তার অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হয়েছে।

জানা যায়, সোমবার (২৩ মার্চ) ঢাকা ছাড়েন শাকিব। আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে শুরু হয়েছে ‘রকস্টার’-এর শুটিং। আগামী ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে এ শুটিং চলবে।

 

এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং হবে। আসন্ন কোরবানি ঈদের জন্য সিনেমাটি নির্মাণ প্রক্রিয়া চলছে।

 

বাঁ থেকে সাবিলা, শাকিব ও মিথিলা। ছবি: সংগৃহীত

 

‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

 

আরও পড়ুন: অপ্রতিদ্বন্দ্বি ‘দম’, তিন দিনে আয় কোটির ঘরে?

 

সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।

 

আরও পড়ুন: জ্ঞান আর বেগুনে তর্ক হলে সমস্যা: আফরান নিশো

]]>
সম্পূর্ণ পড়ুন