রোববার (১৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে মালিবাগ রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আরিফুল ইসলাম জানান, দুপুরে ওই ব্যক্তি মালিবাগ রেলগেটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
আরও পড়ুন: রাজধানীতে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আরিফুল আরও জানান, ওই ব্যক্তিকে এর আগে মালিবাগ রেলগেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। মানুষের কাছ থেকে খাবার চেয়ে খেতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
]]>
৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·