শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি প্রবাসীদের অবগত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাধীন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা জরুরি। যদি কোনো প্রবাসী বাংলাদেশি ছবিতে বর্ণিত ব্যক্তিকে চিনে থাকেন কিংবা তার আত্মীয়-স্বজন বা ঠিকানার বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে অবিলম্বে হাইকমিশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: কুয়েতে দুই বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত
গত গত বছরের ২৭ ডিসেম্বর মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলোক ইনতান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে স্থানীয় পুলিশ। আটকের সময় তার কাছে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। অনাধিকার প্রবেশের দায়ে তাকে আটক করা হলেও শারীরিক অসুস্থতার কারণে পুলিশ তাকে দ্রুত পেরাকের হাসপাতাল বাহাগিয়া উলু কিন্তায় ভর্তি করে।
হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে গত ২৯ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে ওই কর্মীকে পরিদর্শন করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, ওই ব্যক্তি বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। তিনি কথা বলতে কিংবা লিখতে পারছেন না, যার ফলে দীর্ঘ চেষ্টা করেও তার নাম বা বাড়ির ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়নি।
]]>
৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·