রোববার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে মোবাইল ফোন মেরামতের কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে গোলাম রাব্বির খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ গোলাম রাব্বি কুয়ালালামপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কেএলইউএসটি) কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, বাসা থেকে বের হওয়ার সময় রাব্বির সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও বৈধ ভিসা ছিল। তার পাসপোর্ট নম্বর এ১৫০৮৬৫২১।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা শার্ট ও জিন্সের প্যান্ট। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে কিছুটা মানসিক চাপে ছিলেন রাব্বি।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এই ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
গোলাম রাব্বির সন্ধান পাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। তাকে খুঁজে পাওয়া গেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: +৮৮০১৭৭১৫২২৪৩৫, +৬০১০৯৭১৮৩৬৭, +৬০১১৫৩৪৩১২৯৫
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·