মালয়েশিয়ায় নির্মাণাধীন এলাকায় অভিযান, ৪ বাংলাদেশিসহ আটক ২১

৫ দিন আগে
মালয়েশিয়ার জোহর রাজ্যের বাতু পাহাতে একটি নির্মাণাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ বাংলাদেশিসহ ২১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।

 

এতে বলা হয়, গত সোমবার রাত সাড় ৯টার দিকে পরিচালিত ওই অভিযানে একটি অস্থায়ী আবাসন থেকে ১৭ জন ইন্দোনেশীয় (যার মধ্যে ৩ জন নারী) এবং ৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। অভিযানের সময় কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তারা।

 

জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মো. রুসদি বিন মো. দারুস জানিয়েছেন, আটকদের বয়স ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা বৈধ কোনো পারমিট ছাড়াই দেশটিতে অবস্থান করছিলেন এবং অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। 

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বৃদ্ধি

 

অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটকদের বর্তমানে অধিকতর তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

 

বিভাগীয় পরিচালক আরও জানান, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেয়ার বিষয়ে কোনো আপস করা হবে না। যেসব নিয়োগকর্তা বা চত্বরের মালিক নিয়ম ভঙ্গ করে এই প্রবাসীদের কাজে লাগিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

স্থানীয় পর্যায়ে অবৈধ অভিবাসন রোধে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন