শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী মালের হোটেল সাবকন্টিনেন্টাল কিচেনের হলরুমে এই সংবর্ধনা ও তাকে সম্মাননা স্মারক দেয়া হয়।
এসময় মালদ্বীপস্থ প্রবাসী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ মালদ্বীপে একাধিকবার তার ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করাসহ দীর্ঘ ছয় বছরের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, নানা সীমাবদ্ধতা ও বাধ্যবাধকতার মধ্যে থেকেও আমি সর্বাত্নক চেষ্টা করেছি প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে বা তাদের বিভিন্ন সমস্যা সমাধানে। জানিনা কতটুকু করতে পেরেছি বা আদৌ সফল হতে পেরেছি কিনা। এক্ষেত্রে আমি বলবো সাংবাদিক ভাইদের ভূমিকা ছিল অপরিহার্য।
আরও পড়ুন: মালদ্বীপে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের মিলেমিশে কাজ করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করে বিদায় জানান বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি. মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
সাংবাদিকদের মধ্যে এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানান নিউজ টুয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি মো. ওমর ফারুক খোন্দকার, বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, ওয়ান নিউজ বিড়ি’র প্রতিনিধি রবিউল আলম, আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুল মান্নান, আমাদের বসুন্ধরা’র প্রতিনিধি আবু জাহের ও গণকণ্ঠের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু প্রমুখ।
আরও পড়ুন: মালদ্বীপে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, কূটনীতিকদের সংবর্ধনা
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজের নানা গঠনমূলক কর্মতৎপরতা ও চারিত্রিক গুণাবলিসহ মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ভূয়সী প্রশংসা করে, তাকে বাংলাদেশ মিশনের একজন প্রবাসীবান্ধব কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেন। বিশেষ করে প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান, দ্রুত আইনি সহায়তা প্রদান এবং হাইকমিশনের সেবা সহজীকরণে তার ভূমিকা ছিল অত্যান্ত প্রশংসনীয়।
একইসাথে নতুন কর্মস্থলে যোগদানের সোহেল পারভেজের সাফল্য কামনা করেন বক্তারা। বিদায়ী কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ২০২০ সালের ৫ জানুয়ারি মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে যোগদান করেন।
]]>
৬ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·