২০২৫ সালের ২৭ ডিসেম্বর প্রিমিয়ার লিগে চেলসির ২–১ ব্যবধানে হারের পরপরই এমি মার্টিনেজদের বেঞ্চের দিকে একটি বোতল ছোড়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপর এফএ জানায়, 'অ্যাস্টন ভিলা এফসির বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে এফএ রুল ই২০.১ ভঙ্গের অভিযোগে চেলসি এফসিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ম্যাচ শেষের পর টেকনিক্যাল এরিয়ার আশপাশে অবস্থানরত তাদের খেলোয়াড় এবং/অথবা সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন অনুচিত, উসকানিমূলক কিংবা অপমানজনক আচরণ না করেন—এটি নিশ্চিত করতে ক্লাব ব্যর্থ হয়েছে। এ বিষয়ে চেলসিকে ১২ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।'
এখন সেই তদন্তের ফল প্রকাশ পেয়েছে। এ সপ্তাহে চেলসিকে এফএ'র নিয়ম ভঙ্গের দায়ে শাস্তি হিসেবে দেড় লাখ পাউন্ড (২ কোটি ৪৮ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) এফএ এক নতুন বিবৃতিতে জানায়, 'অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে এফএ রুল ই২০.১ ভঙ্গের ঘটনায় চেলসি এফসিকে শাস্তি দেওয়া হয়েছে। অভিযোগ ছিল, ম্যাচ শেষের পর টেকনিক্যাল এরিয়ার আশপাশে তাদের খেলোয়াড় এবং/অথবা সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন অনুচিত, উসকানিমূলক কিংবা অপমানজনক আচরণ না করেন—এটি নিশ্চিত করতে ক্লাব ব্যর্থ হয়েছে। চেলসি এফসি পরবর্তীতে অভিযোগ স্বীকার করেছে। স্বাধীন রেগুলেটরি কমিশন শুনানি শেষে ক্লাবটিকে দেড় লাখ পাউন্ড জরিমানা করেছে।'
আরও পড়ুন: নেপালের কাছে হেরে সাফ ফুটসালের মিশন শেষ করলো বাংলাদেশ
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখা যায় বোতলটি চেলসির বেঞ্চ থেকে ছোড়া হয় এবং অল্পের জন্য অ্যাস্টন ভিলার এক নাম না-জানা বদলি খেলোয়াড়ের মাথার পাশ দিয়ে যায়। তারা যোগ করে, এই কাজটি 'বিপজ্জনক' ছিল এবং প্রতিপক্ষের স্টাফদের কাছ থেকে 'সহজেই' প্রতিক্রিয়া উসকে দিতে পারত।
এফএ আরও জানায়, 'কমিশন অ্যাস্টন ভিলার টেকনিক্যাল এরিয়ায় বা তার দিকে বোতল ছোড়াকে অত্যন্ত গুরুতর ঘটনা হিসেবে দেখেছে। ভিডিও ফুটেজে বোতলটি চেলসি এফসির ডাগআউট থেকে বেরিয়ে দ্রুতগতিতে (এর ওজন বোঝা যায়) ভিলার টেকনিক্যাল এরিয়ায় ঢুকতে দেখা যায়। বোতলটি ভিলার এক বদলি খেলোয়াড়ের মাথার খুব কাছ দিয়ে যায় এবং টেকনিক্যাল এরিয়ায় পড়ে। এই কাজটি বিপজ্জনক ছিল এবং ভিলার স্টাফদের প্রতিক্রিয়া উসকে দিতে পারত—কেবল সৌভাগ্যক্রমেই কেউ আঘাতপ্রাপ্ত হয়নি। কমিশন উল্লেখ করেছে, কোনো দর্শক যদি এভাবে টেকনিক্যাল এরিয়ায় বোতল ছুড়ত, সেটিকে ফুটবল ম্যাচে সহিংসতার গুরুতর কাজ হিসেবে ধরা হতো, যা কোনোভাবেই সহনীয় নয়। ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবলে যুক্ত কোনো ব্যক্তির এমন অসম্মানজনক, দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক আচরণ তার পেশাদার সহকর্মীদের প্রতি খুবই দুর্ভাগ্যজনক দৃষ্টান্ত।'
লিয়াম রোজেনিয়রের চেলসি বর্তমানে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে রয়েছে। রোববার (২৫ জানুয়ারি) লিগ ম্যাচে তারা লন্ডনের প্রতিবেশী ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। একই দিনে তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·