মার্চের ২৯ দিনেই এলো ৩৪৯ কোটি ডলার রেমিট্যান্স

২ সপ্তাহ আগে
চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ৩৪৯ কোটি বা ৩.৪৯ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ০৩ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪৯ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৩২৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

 

আরও পড়ুন: বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ


চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫৯৪ কোটি ৩০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৩০ শতাংশ।

 

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন