তবে তিনি আরও বলেন, সেন্য প্রত্যাহার জানা থাকলেও এটি ইউরোপীয়দের নিজেদের প্রতিরক্ষা জোরদার করতে উৎসাহিত করবে।
পেন্টাগন শুক্রবার (১ মে) ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্র আগামী এক বছরের মধ্যে জার্মানি থেকে প্রায় ৫,০০০ মার্কিন সৈন্য প্রত্যাহার করবে।
আরও পড়ুন:ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলরের মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প, সেনা প্রত্যাহারের হুমকি
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।
পিস্টোরিয়াস ইউরোপের নিজস্ব নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং বলেছেন যে এই বিষয়ে জার্মানি সঠিক পথেই রয়েছে।
এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছিলেন, ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে ‘অপমানিত’ করছে। তার পরপরই এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহারের ইঙ্গিত দেন।
এরপর ট্রাম্প বলেন, ইরান বিষয়ে তার জার্মান প্রতিপক্ষ কী বলছেন তা তিনি নিজেই জানেন না এবং পরের দিন ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সেনা হ্রাসের বিষয়টি খতিয়ে দেখছে ও পর্যালোচনা করছে।
আরও পড়ুন:ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে অপমান করছে, মন্তব্য জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের
ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই জার্মানিতে সামরিক উপস্থিতি কমানোর আহ্বান জানিয়ে আসছিলেন এবং ইউরোপকে নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব নিতে বারবার অনুরোধ করেছেন। তবে, এই সপ্তাহের শুরুতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বিতর্কের পর তিনি এই হুমকি আরও বাড়িয়ে দেন।
]]>

৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·