বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে বিভিন্ন কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। তবে স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তাদের কোনো কার্ডের প্রলোভনে আর জনগণ পড়বে না, বরং এবার তাদের সবাইকে লাল কার্ড দেখাতে হবে।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার
গোলাম পরওয়ার বলেন, জনগণ এখন রাজনৈতিক পরিবর্তন চায়। মানুষ লাঙল, নৌকা ও ধানের শীষে ভোট দিয়েছে, এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায়।
আরও পড়ুন: দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বীদের মাথা খারাপ হয়ে গেছে: গোলাম পরওয়ার
জামায়াতের এ নেতা আরও বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী ছাত্ররাই পরিবর্তনের বার্তা দিয়েছেন। তারা দেখিয়ে দিয়েছেন, অপপ্রচার আর টিকবে না।
]]>
৪ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·