মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
তবে এই মামলায় জামিন পেলেও তারা আপাতত মুক্তি পাচ্ছেন না। কারণ, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।
২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর কোতয়ালি থানায় দায়ের করা এ মামলায় গত ২১ জানুয়ারি তিনজনকে গ্রেফতার দেখানো হয়। অভিযোগ তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
আরও পড়ুন: বাবা-মায়ের মতো প্রথমবার ভোট করেই দেশ পরিচালনার দায়িত্বে তারেক রহমান
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে বিচারপতি মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করেন। এর আগেও ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি একই ধরনের বক্তব্য দেন।
এছাড়া ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইনু ও মেননও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·