মানসিক চাপ দূর করার সবচেয়ে সহজ দোয়া হলো ইস্তিগফার। ‘আস্তাগফিরুল্লাহ’ এ ছোট্ট শব্দটি হাঁটতে চলতে কাজ করতে, জীবনের প্রতিটি মুহূর্তে পড়ুন। ইনশাআল্লাহ মানসিক চাপ দূর করার পাশাপাশি আরো অনেক কল্যাণ লাভ হবে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,
আর আল্লাহর নিকট ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা বাকারা ১৯৯)। অন্য আয়াতে আল্লাহ বলেন ‘আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। (সুরা হুদ ৩)
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি নিজের জন্য ‘ইস্তিগফার’ (ক্ষমা প্রার্থনা) আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে। (সুনানে নাসায়ি ৩৮১৯)
আরও পড়ুন: বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য বিশেষ মাদ্রাসা, যেভাবে কুরআন শিখছে শিশুরা
মানসিক চাপ থেকে মুক্তির দোয়া
اللَّهُ، اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا، اللَّهُ اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا (উচ্চারণ: আল্লা-হু, আল্লা-হু রাব্বী, লা- উশরিকু বিহী শাইআন। আল্লা-হু, আল্লা-হু রাব্বী, লা- উশরিকু বিহী শাইআন।)
অর্থ: আল্লাহ, আল্লাহ, আমার রব, তার সাথে কাউকে শরিক করি না, আল্লাহ, আল্লাহ, আমার রব, তার সাথে কাউকে শরিক করি না।
আরও পড়ুন: ‘জাজাকাল্লাহু খাইরান’ অর্থ ও বলার নিয়ম
আরেকটি দোয়া
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظّالِمِينَ (উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যা-লিমীন।)
অর্থ: আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র-মহান, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত।
]]>
৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·