গ্রেফতাররা হলেন: ওই গ্রামের সোবাহান নপ্তির দুই ছেলে আক্কেল নপ্তি (৩৭) ও সাদ্দাম নপ্তি (২৮)।
জানা যায়, গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চরমুগরিয়া এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোসলেম চৌধুরীর ছেলে আব্বাস চৌধুরী (৪৫)। মাঝপথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় আসলে পূর্ব শত্রুতার জেরে আব্বাসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।
পরে গুরুতর অবস্থায় আব্বাসকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: শার্শায় গ্রাম্য ডাক্তার আলামিন হত্যায় ৩ আসামি গ্রেফতার
পরে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আব্বাস চৌধুরী হত্যার ঘটনায় নিহতের বোন সাহিনুর বেগম বাদী হয়ে আনোয়ার জমাদ্দারসহ ৩০ জনের নাম মামলা দায়ের করেছেন। এই ঘটনায় আক্কেল নপ্তি ও সাদ্দাম নপ্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·