রোববার বিকেল পাঁচটার দিকে ডাসার উপজেলার পাথুরিয়াপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।
মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে কালকিনির ভুরঘাটা ফিলিং স্টেশন থেকে তেল নেন সুপারভাইজার। অসাবধানবশত তেল নেয়ার জায়গার ক্লিপটি খোলা থাকে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় বাসের চালক৷ এ সময় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
মুহূর্তেই আগুন ধরে যায় যাত্রীবাহী বাসটিতে। আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামার সময় এক যুবকের মৃত্যু হয়। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।
আরও পড়ুন: মাদারীপুরে ৫ ইটভাটার বিরুদ্ধে মামলা, জ্বালানি কাঠ জব্দ
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·