বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মাদারগঞ্জের তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনওর স্বাক্ষর জাল করে ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নচমের দুই যুবক তেল নিতে আসে।
এ সময় মৌসুমি ফিলিং স্টেশনে থাকা দায়িত্ব দের ফুয়েল কার্ডে নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর গড়মিল থাকায় ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে নগদ ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে ৯ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন: জামালপুরে নার্সের গাফিলতিতে স্কুলছাত্রীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত
নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেছেন, অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদের শাস্তি ও জরিমানার আওতায় নিয়ে আসা হবে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·