রোববার (২৯ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নিরব আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা ৪ নম্বর ওয়ার্ডের গনি মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে নিরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির (২৯) বাগবিতণ্ডা হয়। এর জেরে রোববার সকাল ১০টার দিকে নিরব, রাশেদ ও সোহাগ নামে আরও দুই যুবককে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়।
এ সময় রুবেলকে উদ্ধার করতে গেলে নিরব ও তার সহযোগীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪০), খলিল (২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন আহত হন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিনামূল্যে শতাধিক অসহায় শিশুর সুন্নতে খৎনা
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করতে এগিয়ে এসে নিরবকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় নিরবের সঙ্গে থাকা অপর দুইজন পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুইজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে বাগবিতণ্ডা থেকে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। আহত নিরবকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
আরও পড়ুন: চাঁদপুরে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কমিটি গঠন
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·