মাথায় আঘাত করে মাকে হত্যা করল ছেলে

৬ ঘন্টা আগে
নাটোরে বাক প্রতিবন্ধী ছেলের বিরুদ্ধে মাকে হত্যা করার অভিযোগ উঠেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরের মল্লিকহাটী ঘোষপাড়া এলাকার মৃত শরিফুল হুদার স্ত্রী শহিদা বেগম তার একমাত্র বাক প্রতিবন্ধী ছেলে আরিফুল হুদাকে নিয়ে বসবাস করতেন। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে রান্না ঘরে থাকা মসলা তৈরির পাথর (শিল নড়া) দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে।

 

পরে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ছেলে আরিফুলকে আটক করে।

 

আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় চা বিক্রেতাকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে হত্যা!

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন