মাগুরার ছাত্রলীগ নেতা সবুজ ইয়াবাসহ আটক ৩

২১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সবুজসহ তিনজনকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে মাগুরার শহরের রতন হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

তারা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার আবু জাফর বিশ্বাসের ছেলে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজ, একই উপজেলার চাপড়ী গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দিপ্ত বিশ্বাস ও একই গ্রামের হামিদ মিয়ার মেয়ে তমা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুন্সি রাসেল হোসেন।

 

আরও পড়ুন: রিমান্ড নামঞ্জুর, কারাগারে ড. শিরীন শারমিন চৌধুরী

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় তিন জনকে। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

এদিকে, আটক ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজকে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও আচরণের কারণে ইতিপূর্বে তার বাবা আদালতের মাধ্যমে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেছিলেন। সে সময় বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল।
 

]]>
সম্পূর্ণ পড়ুন