নিহত হাফিজুর রহমান কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের কুয়েত প্রবাসী আবুল কাশেমের একমাত্র ছেলে। সে নিজ চাউরা কিণ্ডারগার্টেন হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজনরা জানান, হাফিজুর তার মা ও দুই বোনকে নিয়ে মামাবাড়ি বেড়াতে গিয়েছিল। সন্ধ্যার দিকে মামার বাড়ি থেকে বের হয়ে পাশের সড়কে আসার সময় দ্রুতগতিতে আসা একটি মাটি বহনকারী ট্রাক্টর তাকে সজোরে চাপা দিলে সে সড়কে ছিটকে পড়ে এবং ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়, এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
আরও পড়ুন: চাঁদপুর শহরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
ঘটনার পর স্থানীয়রা তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যান। তবে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আরও দুটি ট্রাক্টরের চালককে আটক করে লক্ষ্মীপুর গ্রামের একটি বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে বলে জানা গেছে।
এ দিকে ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে পৌঁছে নিহত শিক্ষার্থীর সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়।

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·