স্থানীয়রা জানান, উপজেলার যাদবপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল একই গ্রামের ভূমিদস্যু ফজের আলীর। এ নিয়ে আদালতে মামলা করেন জাহাঙ্গীর হোসেন।
সম্প্রতি ফজের ও তার ভাই কাদের জাহাঙ্গীরের কাছে চাদা দাবি করে আসছিল। এরই জের ধরে সোমবার (৩০ মার্চ) বিকেলে ফজেরের নেতৃত্বে তার ভাই কাদের, ছেলে হাফিজুর ও ভাগিনা রাশিদুলসহ ৮/১০ জন জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়।
তারা শারিরীক প্রতিবন্ধী জাহাঙ্গীর, তার ভাই আলমগীর হোসেন, ভাবি তাসলিমা খাতুন ও ভাতিজি গর্ভবতী ডলি খাতুনকে প্রচণ্ড মারধর করে। এতে তারা সবাই গুরুতর আহত হন। স্বজনরা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জমি নিয়ে দ্বন্দ্ব, দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল শহিদুলের
জাহাঙ্গীর হোসেনের মেয়ের জামাই আমিনুর রহমান বলেন, ‘ফজের আলী ও তার লোকজন আমার শশুর বাড়ির লোকজনকে জমি নিয়ে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে। সম্প্রতি তারা মামলা তুলে নেয়ার হুমকি দেয়। সেই সাথে চাদা দাবি করে আসছে। কাল তাদের ওপর হামলা করে হত্যার চেষ্টা করে। আমরা এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই।’
এ ব্যাপারে হামলাকারী ফজের ও তার ভাই কাদেরের বক্তব্য নিতে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। মেহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, মারধরের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·