রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী মৃত আহম্মদ মুন্সির ছেলে। এ ঘটনায় নিহতের ছেলেসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন: নিহতের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম ও তার বড় ছেলে ইব্রাহিম খলিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের বিরোধ চলছিল। রোববার সকালে এ নিয়ে রফিকুল ইসলাম ও তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ অন্যরা মিলে বৃদ্ধ হোসেন আলীকে বকাবকি শুরু করেন। একপর্যায়ে হোসেন আলীর ওপর হামলা করা হয়। তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়া হয়। বৃদ্ধ হোসেন আলী কোনোরকমে পুকুর থেকে উঠলে সঙ্গে সঙ্গে আবারও পুকুরে ফেলে দিলে মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।
আরও পড়ুন: মাদকাসক্ত বাবার হাতে সাত বছর বয়সী ছেলে খুন!
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাঈদ বলেন, ‘পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে ও নাতিরা বৃদ্ধ হোসেন আলীকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্তদের আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·