মমেক হাসপাতাল পরিদর্শনে এমপি ওয়াহাব, কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ

১ সপ্তাহে আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ। এ সময় তিনি হাসপাতালের ক্যাথল্যাব, কার্ডিওলজি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ দেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের স্বাস্থ্যসেবার পাশাপাশি নির্মাণাধীন ক্যানসার ভবন, বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।


সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়ে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘ময়মনসিংহ শহরে একটি শিশু হাসপাতালের নির্মাণ কাজ চলছে। কিন্তু এই কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। বিষয়টি অবগত হয়ে ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার ভবন, বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


আরও পড়ুন: ছাত্রাবাসের দরজা ভেঙে যুবকের ঘুম ভাঙাল পুলিশ-ফায়ার সার্ভিস!

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপ-পরিচালক ডা. জাকিউর রহমান, ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডা. মো. বদর উদ্দীন, সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন নাসিম, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবর রহমান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন