মধ্যবয়স্ক ব্যক্তির কাছে যৌন হেনস্তার শিকার অভিনেত্রী মৌনী

৪ সপ্তাহ আগে
ভারতীয় অভিনেত্রী মৌনী রায় তার সাথে ঘটে যাওয়া এক বিস্ফোরক ঘটনার বর্ণনা দিয়েছেন এক অনুষ্ঠানে। তিনি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান হরিয়ানার কর্নলে একটি অনুষ্ঠান করতে গিয়ে।

ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী জানান, তিনি মঞ্চের দিকে যাওয়ার সময়ে বেশ কয়েকজন লোক ছবি তোলার অজুহাতে তার কোমর স্পর্শ করেছিলেন।


পোস্টে মৌনী লেখেন, ‘গতকাল কর্নলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানকার অতিথিদের আচরণে আমি অত্যন্ত হতাশ। বিশেষ করে আমার দাদার বয়সী দুই চাচাকে দেখে আমি ভীষণ অবাক।’

 

আরও পড়ুন: শহিদ-তৃপ্তির ওপর রেগে গেলেন নানা পাটেকর!


‘অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময়ে ওই দুই চাচা এবং তাদের পরিবারের সব পুরুষ আমার কোমরে হাত রেখে ছবি তোলেন। বাধ্য হয়েই বলি, ‘স্যার, দয়া করে আপনার হাত সরান। যদিও তারা বিষয়টি মোটেও ভালোভাবে নেননি।’


মৌনীর মতে, মঞ্চে পৌঁছানোর পরে পরিস্থিতি আরও খারাপ হয়। সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তাকে দেখে অশ্লীল মন্তব্য ও বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন।


মৌনী বলেন, ‘মঞ্চের ব্যাপারটা আরো ভয়ংকর। দুই চাচা আমার সামনে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য, অঙ্গভঙ্গি এবং গালাগাল করতে থাকেন। আমি বিষয়টা বুঝতে পেরে প্রথমে ভদ্র ভাবে এ রকম না করার অনুরোধ জানাই। যার ফলে তারা আমার দিকে গোলাপ ছুড়ে মারতে শুরু করেন। একটা সময়ে আমি মঞ্চ ছেড়ে বেরিয়ে যাব ভেবেছিলাম। কিন্তু তার পরেও নিজের কাজটা সম্পন্ন করি। এর পরেও তারা থামেননি।’

 

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে ডিভোর্স নোটিশ পান সেলিনা জেটলি


এমন ঘটনা প্রায়ই শোনা গেলেও মৌনীর সঙ্গে প্রথম হয়েছে। তাই ইন্ডাস্ট্রিতে নবাগতদের জন্য উদ্বেগ প্রকাশ করে মৌনী বলেন, ‘আমার মতো কাউকে যদি এটা সহ্য করতে হয়, তা হলে ইন্ডাস্ট্রিতে নতুন মেয়েরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা আমি কল্পনাও করতে পারছি না। আমি অপমানিত। এবং এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। অত্যন্ত লজ্জাজনক ঘটনা।’

]]>
সম্পূর্ণ পড়ুন