মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

৬ দিন আগে
মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে বোমাবর্ষণের জবাব।

আইআরজিসি দাবি করেছে, তারা ইসরাইল ও এ অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।


এছাড়া ইসরাইলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দফতর হাকিরিয়া কমপ্লেক্স এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প স্থাপনাতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।


আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি আইআরজিসির


তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি বাহিনী ‘ভিন্ন ও আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে এবং ধারাবাহিকভাবে আঘাত হানবে। এসব হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।


তবে কিছুক্ষণ আগে দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর আল জাজিরা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে তারা জানিয়েছে, দুবাইয়ে কয়েকটি ‘জোরালো’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এসব শব্দের উৎস বা কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন