লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সহায়তা করার জন্য কাজ চলছে বলেও জানান স্টারমার। খবর বিবিসি’র।
তিনি আরও বলেন, ইরান থেকে আসা হামলা প্রতিহত করতে সাইপ্রাসে যুক্তরাজ্যের ‘হাজার হাজার সামরিক সদস্য’, তিন স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং ড্রোন বিধ্বংসী দল মোতায়েন রয়েছে।
যুক্তরাজ্যের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে স্টারমার বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার গত কয়েকদিন মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে অবস্থান করেছেন।
আরও পড়ুন: ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে: স্টারমার
স্টারমার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দেখা করেছেন এবং শিগগিরই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন।
তিনি বলেন, ‘ইউক্রেনকে সমর্থন করার দিকে আমাদের মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কোনোভাবেই ভ্লাদিমির পুতিনের জন্য বাড়তি কোনো সুবিধা বা আশীর্বাদ হওয়ার সুযোগ দেয়া যাবে না।
সূত্র: বিবিসি
]]>
৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·